বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাত পোহালেই ক ইউনিট দিয়ে শুরু ঢাবি ভর্তি পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বহুল প্রতীক্ষিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অবশেষে শুরু হতে যাচ্ছে। ১লা অক্টোবর শুক্রবার ক ইউনিট দিয়ে শুরু হচ্ছে এই বিশাল কর্মযজ্ঞ।

ঢাকায় ও ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষায়, সার্বিকভাবে প্রস্তুত বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ। এমন আয়োজন এই প্রথম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অথচ বাকি ৭ বিভাগের উচ্চশিক্ষা গ্রহণের প্রতিষ্ঠানগুলোও প্রস্তুতি নিচ্ছে। এসব প্রতিষ্ঠান শুক্রবার পরীক্ষাকেন্দ্র হিসেবে ভূমিকা পালন করবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদিকুল আরেফিন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে আমি শক্তিশালি দল গঠন করেছি। এবং একইসাথে বিভিন্ন কমিটি দিয়ে সকল রকমের কর্যক্রম সম্পূন্ন করেছি।

ক ইউনিটে ভর্তি পরীক্ষায় ঢাকায় অংশ নেবে ৫৮ হাজার ৩০৬ জন। ঢাকার বাইরে ৫৯ হাজার ৩১৭ জন। সব মিলিয়ে পরীক্ষার মোট কেন্দ্র ১৩৭ টি। ঢাকা বিভাগে ৮০টি এবং অন্যান্য বিভাগে ৫৭টি কেন্দ্র।

অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, ক ইউনিটে ভর্তি পরীক্ষার ব্যাপারে যা যা করা দরকার তাই করা হয়েছে। এর জন্য ট্রাকিং সিস্টেম করা হয়েছে। আশা করি সমস্যা হবেনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ৫ই অক্টোবরের আগে খুলছে না বলে, আপাতত পরীক্ষার্থীদের অনানুষ্ঠানিকভাবে থাকার সুযোগ হচ্ছে না। একইভাবে সুযোগ নেই ঢাকার বাইরের কেন্দ্রগুলোর ক্ষেত্রেও।

বিকেন্দ্রীকরণ পদ্ধতির ভর্তি পরীক্ষাকে ইতিবাচক উল্লেখ করে, তা অব্যাহত রাখার পক্ষে সংশ্লিষ্টরা। একইভাবে শনিবার খ ইউনিট, ২২শে অক্টোবর গ ইউনিট এবং ২৩শে অক্টোবর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ