শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা ইকরা আইডিয়ালের হিফজ সমাপনী পাগড়ি প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন আমিনুল হক সাদী মসজিদে নববির আঙিনায় মুসল্লিদের ছায়া দিচ্ছে ২৫০ বিশাল ছাতা প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা ঈসা মানসুরী আর নেই কক্সবাজারে মহাসম্মেলনের সমাপনী আজ, প্রধান মেহমান আল্লামা ফয়সাল নাদিম সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

পুরুষ ডাক্তার দিয়ে মহিলা রোগীর চিকিৎসা ও অপারেশন বৈধ কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: আমার বোনের হারনিয়া অসুখ হয়েছে। অপারেশন করা জরুরি। এখন মহিলা ডাক্তার পাওয়া যায় না। সকলে পুরুষ ডাক্তারের পরামর্শ দিচ্ছে। আমি জানতে চাই, এ ব্যাপারে শরীয়ত কী বলে? পুরুষ ডাক্তার দিয়ে কি তার অপারেশন করা জায়েয হবে?

জবাব: উক্ত চিকিৎসার জন্য সার্জারি বিভাগের বিজ্ঞ মহিলা ডাক্তার পাওয়া গেলে এবং তার থেকে চিকিৎসা গ্রহণ করা নিরাপদ এবং সম্ভব হলে এধরনের মহিলা চিকিৎসককে দিয়েই অপারেশন করাতে হবে। এক্ষেত্রে পুরুষ ডাক্তারকে দেখানো যাবে না। আর যদি বিজ্ঞ মহিলা ডাক্তার পাওয়া না যায় তাহলে পুরুষ ডাক্তার দিয়েও অপারেশ করা যাবে। জরুরতের কারণে শরীয়ত এর অনুমোদন দিয়েছে। তবে এক্ষেত্রে শর্ত হল, রোগী দেখানোর সময় সাথে কাউকে রাখবে এবং অপারেশনের সময় নার্স বা সহযোগী ডাক্তার থাকার ব্যাপারে নিশ্চিত হতে হবে।

-আলমাবসূত, সারাখসী ১০/১৫৬; ফাতাওয়া খানিয়া ৩/৪০৯; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৩০; রদ্দুল মুহতার ৬/৩৭০; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৭৩

-আল কাউসার থেকে নেওয়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ