শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা ইকরা আইডিয়ালের হিফজ সমাপনী পাগড়ি প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন আমিনুল হক সাদী মসজিদে নববির আঙিনায় মুসল্লিদের ছায়া দিচ্ছে ২৫০ বিশাল ছাতা প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা ঈসা মানসুরী আর নেই কক্সবাজারে মহাসম্মেলনের সমাপনী আজ, প্রধান মেহমান আল্লামা ফয়সাল নাদিম সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনরায় হটলাইন সার্ভিস চালুর আগ্রহ কিমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনরায় হটলাইন যোগাযোগ স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খবর বিবিসি’র।

একইসঙ্গে ‘শত্রুতাপূর্ণ নীতি’ পরিহার না করে উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন কিম জং-উন। দেশটির বার্ষিক পার্লামেন্ট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় কিম জং-উন এই আগ্রহের কথা জানিয়েছেন।

সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ‘কূটনৈতিক সম্পৃক্ততা’র কথা বলছে... কিন্তু এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে ধোঁকা দেওয়া এবং মার্কিন প্রশাসনের ধারাবাহিক উত্তর কোরিয়া বিরোধী কর্মকাণ্ড ও শত্রুতাপূর্ণ নীতির সম্প্রসারণ গোপনা করার কৌশল ছাড়া এটি আর কিছুই নয়।

তবে দক্ষিণ কোরিয়াকে শর্ত সাপেক্ষে নিজেদের মধ্যে সম্পর্ক পুনরায় স্থাপনের প্রস্তাব দিয়েছে কিম জং-উন।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-দক্ষিণ কোরিয়ার সম্পর্কের অবনতির কারণে বিচ্ছিন্ন করা যোগাযোগের লাইন আগামী অক্টোবরে পুনরায় চালু করার ইচ্ছা প্রকাশ করেন কিম।

গত সপ্তাহ কিম জং-উনের বোন জানিয়েছিলেন, শত্রুতাপূর্ণ নীতি পরিহার করলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে ইচ্ছুক উত্তর কোরিয়া। তার এই মন্তব্যের পর কিম হটলাইন যোগাযোগ পুনরায় প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করলেন।

এর আগে গত আগস্টে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার প্রতিবাদে প্রতিবেশী দেশটির সঙ্গে ইটলাইন যোগাযোগ বন্ধ করে দেয় পিয়ংইয়ং।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ