শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার্থী মেয়েদের ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ‘শিক্ষণ’-এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার্থী মেয়েদের জন্য ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান রামপুরা জাতীয় মহিলা মাদরাসা পূর্ণ নিরাপত্তায় ফ্রি থাকা ও আপ্যায়নের ব্যবস্থা করেছে। আজ সন্ধ্যে থেকে আগামীকাল সকাল পর্যন্ত চলবে এ আয়োজন।

শিক্ষণ ও রামপুরা জাতীয় মহিলা মাদরাসার সময় উপযোগী এ আয়োজন মুগ্ধতা ছড়াচ্ছে অনলাইন ও অফলাইনে। এ আয়োজনের ভুয়োসী প্রশংসা করছেন সবাই।

আয়োজন সম্পর্কে জানতে শিক্ষণের সঙ্গে যোগাযোগ করা হলে সংস্থাটির কেন্দ্রীয় আহ্বায়িকা আফরোজা জান্নাত আওয়ার ইসলামকে জানান, নারী ও শিশু কল্যাণ ভিত্তিক সামাজিক সংগঠন ‘শিক্ষণ’। আমরা সবসময়ই নারীদের আত্ময়োন্নয়ন নিয়ে কাজ করে থাকি। সেই ধারাবাহিকতায়ই আমাদের এ আয়োজন। রামপুরা জাতীয় মহিলা মাদরাসাকে সঙ্গে নিয়ে আমাদের ছোট্ট এ আয়োজন আশা করছি  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার্থী আপুদের কিছুটা হলেও সহযোগী হবে।

[caption id="" align="aligncenter" width="315"]No photo description available. সর্বোচ্চ ছাড়ে বইগুলো সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন।[/caption]

তিনি বলেন, আমাদের যাত্রা শুরু ২০২০ সালে। তখন থেকেই নারীদের জন্য কাজ করে যাচ্ছি আমরা। সামনে অন্যান্য বিশ্ববিদ্যালয় কিংবা মহিলা কলেজের পরীক্ষার সময়ও এমন আয়োজন করতে পারবো বলে আশাবাদী। আমাদের সবগুলো আয়োজনে সবাইকে আমাদের পাশে চাই। গড়তে চাই সুন্দর আগামী।

আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার্থী হয়ে থাকেন বা আপনার পরিচিত কেউ যদি থেকে থাকে; সবাইকে 01611149803, 01756730814, 01959639080 নাম্বারগুলোতে যোগাযোগ করার জন্য রামপুরা জাতীয় মহিলা মাদরাসা ও শিক্ষণ পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ