শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮


ইভ্যালি-ধামাকাসহ ৪ প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইভ্যালি-ধামাকাসহ চার প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। সংগঠনটির পরিচালক আসিফ আহনাফ সদস্যপদ বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইভ্যালি ডটকম লিমিটেড, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ ও গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ডের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

ই-ক্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ (২৯ সেপ্টেম্বর) এক সাধারণ বিজ্ঞপ্তিতে ই-ক্যাবের সদস্যভুক্ত চারটি অনলাইন ব্যবসাপ্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- ইভ্যালি ডটকম লিমিটেড, ধামাকা শপিং (ইনভেরিয়েন্ট টেলিকম লিমিটেড), সিরাজগঞ্জ শপ ও গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড। গত ২৮ সেপ্টেম্বর ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের সভায় প্রতিষ্ঠানগুলোর সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৮ আগস্ট আরও চার প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে অভিযোগ ও নজরদারির ভিত্তিতে ই-ক্যাব বিভিন্ন অভিযোগে আটটি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে। গত ২৮ আগস্ট অভিযুক্ত অন্য প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে ই-ক্যাব ১১ সদস্যের একটি কমপ্লায়েন্স অ্যাডভাইজারি কমিটি গঠন করে। ওই কমিটি অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর সদস্যপদ স্থগিতের সুপারিশ করে।

প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগের বিষয়েও বিজ্ঞপ্তিতে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ