মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আদা যে ৬ উপায়ে পুরুষের প্রজনন ক্ষমতা বাড়াতে সহায়তা করে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানসিক চাপ, জীবনযাপনের নানা সমস্যার কারণে শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ কমছে অনেকেরই। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই দ্বারস্থ হচ্ছেন ওষুধের। কিন্তু সকলের হেঁশেলে থাকা একটি উপাদানই এই সমস্যার সহজে সমাধান করতে পারে।

এটি হল আদা। কীভাবে আদা স্বাস্থ্যকর যৌনজীবন দিতে পারে?

• আদা খেলে রক্ত চলাচল বাড়ে। ফলে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ে। ক্লান্তি কমে। এ সবই শারীরিক সম্পর্কের প্রতি আকর্ষণ বাড়িয়ে দেয়।

• আদা রক্ত জমাট বাঁধতে দেয় না, শিরা এবং ধমনীকে সুস্থ রাখে। ফলে যৌনাঙ্গে রক্ত চলাচলের পরিমাণ বাড়ে। তাতেও যৌনসম্পর্কের ক্ষেত্রে সুবিধা হয়।

• আদার কিছু উপাদান মনকে শান্ত করে, দুশ্চিন্তা কমায়। ফলে নিয়মিত আদা খেলে মানসিক চাপ কমে। সেটিও যৌনশক্তি বাড়াতে সাহায্য করে।

• পুরুষরা আদা খেলে তাঁদের টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বাড়ে। তাতে যৌনসম্পর্কের প্রতি আকর্ষণ বাড়ে।

• আদা খেলে রোগপ্রতিরোধ শক্তি বাড়ে, শারীরিক দুর্বলতা কমে। এ সবই যৌনজীবনকে সুখকর করে তোলে।

• পুরুষরা নিয়মিত আদা খেলে শুক্রাণু উৎপাদন বাড়ে। বীর্যপাতের আশঙ্কা কমে

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ