শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়তে কবরে ফুল দেওয়ার বিধান কী? গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠলো ফিলিপাইনের লুজন দ্বীপ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। রোববার মধ্যরাতে দেশটির বাতাঙ্গাস প্রদেশে এই ঘটনাটি ঘটে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তালিসে শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে এবং এর গভীরতা ছিল অন্তত ৯৪ কিলোমিটার।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর না পাওয়া গেলেও স্থানীয় বাসিন্দারা জানান কম্পনটি ছিল অত্যন্ত শক্তিশালী।

‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থিত ফিলিপাইন নিয়মিতই ভূমিকম্প হয়। কম্পনপ্রবণ এ অঞ্চলটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ