বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অবনত চিত্ত হুদায়বিয়ার সন্ধি: দৃষ্টিতে পরাজয়, বাস্তবে বিজয় স্থানীয় নির্বাচনে সবাই প্রার্থী হতে পারবেন, বেআইনি নির্দেশনা নয়: সিইসি নীলফামারীতে ছাত্র জমিয়তে একঝাঁক তরুণ শিক্ষার্থীর যোগদান জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী

সোমালিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আত্মঘাতি হামলা, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছের একটি চেকপয়েন্টে এক আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ৭ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে। প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাওয়া একটি গাড়িবহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ব্যস্ত চেক পয়েন্টের কারণে ওই গাড়িবহর যখন থেমে ছিল, তখন এই হামলার ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আল শাবাব এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে।

বার্তা সংস্থা এএফপি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, চেক পয়েন্টের কাছে এক গাড়িচালককে নিরাপত্তা পরীক্ষা করার জন্য থামায় পুলিশ। তখনই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

মোহাম্মদ হাসান নামের ওই প্রত্যক্ষদর্শী বলেন, চেক পয়েন্ট দিয়ে পার হওয়ার সময় পুলিশ সাধারণ গাড়ি থামিয়ে পরীক্ষা করে। নিরাপত্তারক্ষী গাড়িটি থামান এবং সেটি চলেও যায়। এ সময় আশপাশে অনেক গাড়ি ও মানুষ ছিল। আমি হতাহত অনেক মানুষকে নিয়ে যেতে দেখেছি।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলেন, বিস্ফোরণে ৭টি গাড়ি ও তিনটি রিকশা ধ্বংস হয়েছে।

এই বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে মোগাদিসুর সেনাবাহিনীর সদর দপ্তরের সামনে আরেকটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় কেউ হতাহত হননি।

মোগাদিসুতে সোমালিয়ার সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান সদর দফতর ভিলা বাইদোয়াতে এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।

সোমালিয়ার পুলিশ বাহিনীর মুখপাত্র আব্দিফাতাহ আদান হাসান এক বিবৃতিতে বলেন, ওই আত্মঘাতী হামলাকারী মদিনা হাসপাতাল ও ভিলা বাইদোয়ার মাঝখানে নিজেকে উড়িয়ে দেয়। এ সময় আত্মঘাতী বোমা হামলাকারী ছাড়া এ হামলায় আর কেউ নিহত হয়নি।

দেশটির অনেকে দেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ার জন্য সোমালি রাজনীতিবিদদের সমালোচনা করেছেন। তাঁরা বলছেন, বিলম্বিত নির্বাচনপ্রক্রিয়া এবং প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে বিরোধ বাড়তে থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ