বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অবনত চিত্ত হুদায়বিয়ার সন্ধি: দৃষ্টিতে পরাজয়, বাস্তবে বিজয় স্থানীয় নির্বাচনে সবাই প্রার্থী হতে পারবেন, বেআইনি নির্দেশনা নয়: সিইসি নীলফামারীতে ছাত্র জমিয়তে একঝাঁক তরুণ শিক্ষার্থীর যোগদান জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী

সন্ধ্যা নাগাদ ভারতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘গুলাব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গুলাব’ রবিবার সন্ধ্যা নাগাদ ভারতের ওডিশা রাজ্যের দক্ষিণ এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে আছড়ে পড়তে পারে।

এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ৭৫ থেকে ৮৫ কিলোমিটার যা ৯৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

ভারতীয় আবহাওয়া অফিস জানায়, পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটি ক্রমে শক্তি বাড়িয়ে আগামী সপ্তাহে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে।

ইতোমধ্যেই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ১২ ঘণ্টায় এই প্রক্রিয়া আরও জোরালো হবে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় উপকূলে দমকা হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঘূর্ণিঝড় ‘গুলাব’ খুব বেশি শক্তিশালী হওয়ার আশঙ্কা কম। আর এর গতিমুখ ভারতের অন্ধ্র ও ওডিশা উপকূলে।

তিনি জানান, বাংলাদেশের জন্য এর কারণে খুব বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। তবে এর প্রভাবে আগামী দু-তিন দিন বৃষ্টি হতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ