শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়তে কবরে ফুল দেওয়ার বিধান কী? গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম

ভারত থেকে কাঁচা মরিচের আমদানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে উৎপাদিত কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়া এবং খোলাবাজারে এর দাম বেড়ে যাওয়ায় দুই মাস বন্ধের পর আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ভারত থেকে কাঁচা মরিচবোঝাই তিনটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক ও আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। দেশের বিভিন্ন জায়গায় বন্যার কারণে কাঁচা মরিচের আবাদ নষ্ট হয়ে যায়। এ কারণেই বাজারে মরিচ সংকট দেখা দিয়েছে এবং বাজার ঊর্ধ্বমুখী। পণ্যটির দাম স্বাভাবিক রাখতেই প্রতিবছর আমরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করে থাকি। এবারও আমদানি শুরু হয়েছে। পর্যাপ্ত এলসি করা হয়েছে। আমদানি বৃদ্ধি পেলে দাম কমে আসবে।

হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দরে আজ তিন ট্রাক ভারতীয় কাঁচা মরিচ আমদানি হয়েছে। শুল্কায়ন শেষে পণ্যটি দ্রুত ছাড় দেওয়া হয়েছে।

এদিকে, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরুর খবরে বন্দরে আসতে শুরু করেছে পাইকাররা। প্রতিকেজি কাঁচা মরিচ স্থলবন্দরে বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ