বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অবনত চিত্ত হুদায়বিয়ার সন্ধি: দৃষ্টিতে পরাজয়, বাস্তবে বিজয় স্থানীয় নির্বাচনে সবাই প্রার্থী হতে পারবেন, বেআইনি নির্দেশনা নয়: সিইসি নীলফামারীতে ছাত্র জমিয়তে একঝাঁক তরুণ শিক্ষার্থীর যোগদান জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী

বাইডেনকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন-মোদির বৈঠকের বিষয়ে জানাতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধণ শ্রিংলা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট বাইডেনকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

প্রেসিডেন্ট বাইডেন ধন্যবাদ ও কৃতজ্ঞতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেছেন। আমরা আশা করছি মার্কিন প্রেসিডেন্ট খুব তাড়াতাড়ি ভারত সফরে আসবেন।’

শ্রিংলা আরও বলেন, আফগানিস্তানে পাকিস্তানের ভূমিকা এবং সন্ত্রাসবাদে জড়িত থাকার বিষয়টি কোয়াড সম্মেলনে এবং মোদি-বাইডেন দ্বিপক্ষীয় আলোচনার বিষয় ছিল। শ্রিংলা জানান, আফগানিস্তানে ইসলামাবাদের ভূমিকা নিয়ে উদ্‌বেগ প্রকাশ করেছে ভারত-যুক্তরাষ্ট্র। কারণ, দুপক্ষই আফগানিস্তানে সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়টি গুরুত্ব দেয়।

উল্লেখ্য, তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তিনি প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এবং কোয়াড নেতাদের সম্মেলনে যোগ দিয়েছেন। এর আগে, গত বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেন।

যেখানে কমলা হ্যারিসকে উদ্দেশ করে মোদি বলেন, ‘আপনার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনা। আপনি বিশ্বজুড়ে অনেকের জন্য অনুপ্রেরণার উৎস। আমি নিশ্চিত যে, প্রেসিডেন্ট বাইডেন এবং আপনার নেতৃত্বে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।’ সেসময় তাঁকেও ভারতে আসার আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ