বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অবনত চিত্ত হুদায়বিয়ার সন্ধি: দৃষ্টিতে পরাজয়, বাস্তবে বিজয় স্থানীয় নির্বাচনে সবাই প্রার্থী হতে পারবেন, বেআইনি নির্দেশনা নয়: সিইসি নীলফামারীতে ছাত্র জমিয়তে একঝাঁক তরুণ শিক্ষার্থীর যোগদান জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী

ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে আহ্বানকারীদের বিরুদ্ধে ইরাকে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরাককে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের আহ্বানকারীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরাকের বিচার বিভাগীয় সর্বোচ্চ কর্তৃপক্ষ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে এই পরোয়ানা জারির তথ্য জানায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

এর আগে শুক্রবার ইরাকের ইরবিল শহরে অনুষ্ঠিত এক সম্মেলনে তিন শ' নেতা সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো ইবরাহীমি চুক্তিতে যুক্ত হয়ে ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানান।

ইরাকি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিবৃতিতে জানানো হয়, সম্মেলনের সাথে জড়িত তিন ব্যক্তির নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তারা হলেন, উইসাম আল-হারদান, মিছাল আল-আলুসি ও সাহার আল-তায়ি।

বিবৃতিতে বলা হয়, 'সম্মেলনে অংশগ্রহণকারী বাকিদের নাম প্রকাশিত হলে তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেয়া হবে।'

সূত্র: আরব নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ