বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অবনত চিত্ত হুদায়বিয়ার সন্ধি: দৃষ্টিতে পরাজয়, বাস্তবে বিজয় স্থানীয় নির্বাচনে সবাই প্রার্থী হতে পারবেন, বেআইনি নির্দেশনা নয়: সিইসি নীলফামারীতে ছাত্র জমিয়তে একঝাঁক তরুণ শিক্ষার্থীর যোগদান জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী

মাওলানা আব্দুর রাজ্জাক জিহাদী রহ. ছিলেন দীনের একজন নিবেদিত খাদেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সহকারী শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মাওলানা আব্দুর রাজ্জাক জিহাদী রহ. এর স্মরণে রাজধানীর মাতুয়াইলস্থ বোর্ড অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত এ সভায় বোর্ডের মুহতারাম মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মঈনুদ্দীন খান তানভীরের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক শাইখুল হাদীস আল্লামা মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, রামপুরা কারীমিয়ার মুহতারাম মুফতী জাবের হুসাইন,সাঈদনগর কারীমিয়ার শিক্ষাসচিব মাও. আব্দুল্লাহ আল মামুন, চরমোনাই জামিয়ার মুহাদ্দিস মুফতি মুনীরুজ্জামান ও মুফতী আব্দুল আওয়াল ফেরদাউস, ভোলা গোরস্থান মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী আবুল হাসান কাসেমী, খুলনা গোয়ালখালী মাদ্রাসার নাযিমে দারুল একামা মুফতী আরিফুর রহমান,মাতুয়াইল কারীমিয়ার মুহতামিম মুফতী আব্দুল আজীজ কাসেমী,মুহাম্মদপুর কারীমিয়ার মুহতামিম মুফতী জাকির হুসাইন কাসেমী, ও মুফতী আব্দুল হালিম কাসেমী প্রমূখ।

সভায় বক্তারা বলেন- মাওলানা আব্দুর রাজ্জাক জিহাদী রহ. ছিলেন দ্বীনের একজন নিবেদিত খাদেম। কোরআনী শিক্ষার প্রচার প্রসার উন্নতি অগ্রগতি ছিল তাঁর ধ্যানজ্ঞান।এ কাজ নিয়ে তিনি দেশের প্রত্যন্ত অঞ্চল চষে বেড়িয়েছেন। দ্বীনের কাজে নিয়োজিত থাকাবস্থায়ই জিকির করতে করতে মাওলার দরবারে চলে গেলেন।আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করুন।

শেষে মুহতারাম মহাসচিবের মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি টানা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ