মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আদর্শ সমাজ গঠনে রাসুল সা. প্রতিষ্ঠিত হিলফুল ফুজুলের তাৎপর্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রশীদ।।

মহানবী হযরত মুহাম্মদ সা. ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। যিনি মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে সর্বদা কাজ করেছেন৷ তিনি যেমনি ছিলেন দয়ালু ও অতিব কোমল হৃদয়ের অধিকারী, তেমনি ছিলেন জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর প্রতিরোধী৷ তিনি ছিলেন মানবজাতির পথপ্রদর্শক এবং তাঁর জীবন জুড়ে রয়েছে মানবজাতির জন্য অনুপম আদর্শ৷ একমাত্র তাঁর আদর্শে একটি জাতি সভ্য ও সফল হিসেবে গড়ে উঠতে সক্ষম৷

রাসূল সা. এর জীবনের এমন একটি কাজ রয়েছে যা আজও মানবজাতিকে শান্তির পথ দেখিয়ে আসছে৷ যার নাম 'হিলফুল ফুজুল' বা শান্তিসংঘ৷ মাত্র ২৫ বছর বয়সে, নবুয়তপ্রাপ্তির ১৫ বছর পূর্বে তিনি এ কাজটি করেছিলেন৷ রাসূল সা. আরব সমাজের অনৈতিকতা, শোষণ ও নির্যাতন বন্ধের লক্ষ্যে তাঁর সমবয়সী কিছু যুবককে নিয়ে এই 'হিলফুল ফুজুল' বা শান্তিসংঘ প্রতিষ্ঠা করেছিলেন৷ এ সংঘের প্রতিটি কর্মসূচি প্রতিটি যুবসমাজের জন্য শিক্ষনীয়৷ একটি আদর্শ সমাজ গঠনে বর্তমান 'হিলফুল ফুজুল'-এর নীতিমালা প্রয়োগ খুবই জরুরী ৷

'হিলফুল ফুজুল'-এর নীতিমালা বর্তমান সমাজে প্রয়োগের মাধ্যমে যেভাবে আদর্শ সমাজ গঠন করা যায়—

মজলুম ও অসহায়দের সাহায্য করা: সমাজে নানা প্রকৃতির মানুষের বসবাস একটি প্রাকৃতিক বিষয়৷ ধনী-গরিব, বড়-ছোট ও সাধা-কালো বিভিন্ন স্বভাবের মানুষ একটি সমাজে জীবন কালাতিপাত করে৷ তাই মাঝে মাঝে গরিবরা ধনীদের কর্তৃক শোষিত হয়, ছোটরা বড়দের কর্তৃক শাসিত হয় এবং কালো মানুষ সাধা মানুষ কর্তৃক হেয় প্রতিপন্নতার পাত্র হয়৷ অসহায় মানুষের অবস্থান চরম অসহায়ত্বে নিমজ্জিত হয় এবং সমাজে জালেমদের কর্তৃক সাধারণ মানুষ জুলুমের শিকার হয়৷ সুতরাং, সমাজের এই অপনীতি রোধ করতে হলে জালেমদের জুলুম রুকতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে একটি 'হিলফুল ফুজুল'-এর মত যুবকদের নিয়ে শক্তিশালী ন্যায়নীতি সংঘ প্রতিষ্ঠা করতে হবে৷

যারা সমাজের সর্বপ্রকার অন্যায় বন্ধে নিজেদের উৎসর্গ করবে৷ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবং সামাজিক শৃঙ্খলতার কাজে বিভিন্ন কর্মসূচি পালনের ক্ষেত্রে অর্থের প্রয়োজনীয়তা একটি উল্লেখযোগ্য বিষয়৷ তাই এর জন্য অর্থনৈতিক 'কর্জে হাসানা' ফান্ড প্রতিষ্ঠা করা অপরিহার্য৷

সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা: সমাজে প্রতিনিয়ত ছোট-বড় সমস্যা দেখা দেওয়া স্বাভাà¦