শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার

তালেবান নেতৃত্বের সাথে বিশ্বের যুক্ত হওয়া জরুরি: ডব্লিউএইচও প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেইসাস বলেছেন, আফগান জনগণের প্রয়োজনেই আফগানিস্তানের নতুন শাসকদের সাথে বিশ্বের যুক্ত হওয়া জরুরি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে এক ভার্চুয়াল সেমিনারে বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

বক্তব্যে গেব্রেইসাস বলেন, আফগানিস্তানের স্বাস্থ্যসেবা ক্ষেত্র পতনের মুখে রয়েছে। জরুরিভিত্তিতে এই বিষয়ে পদক্ষেপ নেয়া না হলে দেশটি সম্ভাব্য বিপর্যয়ের মুখে পড়তে পারে।

তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা ক্ষেত্র ভেঙে পড়া মৌলিক ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার পাশাপাশি জরুরি সেবা, পোলিও নির্মূল ও কোভিড-১৯ টিকাদান প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে।’

ডব্লিউএইচও প্রধান বলেন, ‘আমি বিশ্বাস করি তালেবান নেতৃত্বের সাথে যুক্ত হওয়া জরুরি যদি আমরা আফগানিস্তানের জনগণকে সহায়তা করতে চাই।’

এর আগে আগস্টে আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম আন্তর্জাতিক সংস্থার প্রধান হিসেবে মঙ্গলবার দেশটিতে সফর করেন ডব্লিউএইচও প্রধান। দুই দিনের সফরে তিনি আফগান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দসহ শীর্ষ নেতৃত্বের সাথে সাক্ষাৎ করেন। এছাড়া কাবুলের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ