শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার

আফগানিস্তানের জালালাবাদে হামলা, তালেবান সদস্যসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহরের একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা।

আজ বুধবারের ঘটনায় রিকশায় করে একটি তল্লাশি চৌকিতে গিয়ে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এতে হতাহতের ঘটনা ঘটে।

এতে অন্তত তিন জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুই জন তালেবানের নিরাপত্তারক্ষী এবং একজন বেসামরিক ব্যক্তি। তালেবানের এক কর্মকর্তা এ হামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

নানগারহার প্রদেশটিকে কয়েক বছর ধরেই আফগানিস্তানে আইএসের প্রধান ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। গত সপ্তাহেও সেখানকার প্রাদেশিক রাজধানীতে তালেবান সদস্যদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। সূত্র: এপি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ