শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার

আফগানদের প্রয়োজনে সাধ্যমতো সহায়তা করবে তুরস্ক: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আফগানদের প্রয়োজনে তুরস্ক তার সাধ্যমতো সহায়তা করার চেষ্টা চালিয়ে যাবে।

মঙ্গলবার তিনি এ কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

আফগানিস্তানের সাম্প্রতিক সংকটের জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করেন এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা দুঃখজনকভাবে আফগানিস্তানে প্রত্যক্ষ করেছি যে, কীভাবে বাস্তবতাকে উপেক্ষা করে সংকট সমাধানের চেষ্টা করা হয়েছে, যা মূলত ব্যর্থ হয়েছে। ৪০ বছরেরও বেশি সময় ধরে চলমান অস্থিতিশীলতার পরিণতি আফগান জনগণকে একা মোকাবিলা করতে বাধ্য করা হয়েছে।

এরদোগান আরও বলেন, তুরস্ক নতুন শরণার্থীদের বোঝা বইতে পারবে না।

তুরস্কের প্রেসিডেন্ট জানান, তার দেশ নতুন করে শরণার্থীদের ঢল সামলাতে পারবে না। তিনি বলেন, সিরিয়ায় মানুষের মর্যাদা রক্ষা করা দেশ হিসেবে আমাদের নতুন করে শরণার্থীদের ঢল সামলানোর মতো উপায় বা ধৈর্য নেই।

কর্তৃপক্ষ জানায়, তুরস্কে এক লাখ ৮২ হাজার নিবন্ধিত আফগান শরণার্থী রয়েছে। দেশটিতে অনিবন্ধিত আফগান শরণার্থীর সংখ্যা এক লাখ ২০ হাজার।

বর্তমানে তুরস্কে ৪০ লাখেরও বেশি শরণার্থী রয়েছে। এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে যাওয়া লোকের সংখ্যাই বেশি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ