বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা মুহাম্মাদ ইয়াহিয়ার জীবন ও পরিচিতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি।।

দেশের সর্ববৃহৎ কওমি মাদরাসা দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার নবনিযুক্ত ভারপ্রাপ্ত মুহতামিম
(মহাপরিচালক) হিসেবে মাওলানা মুহাম্মাদ ইয়াহিয়াকে নিয়োগ দেয়া হয়েছে। আজ মজলিসে শুরার বৈঠক থেকে এ ঘোষণা দেয়া হয়।

মাওলানা মুহাম্মদ ইয়াহিয়ার পরিচয়

মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া ১৯৪৭ সালের ১৫ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারীর অন্তর্গত আলমপুর গ্রামে কাজি সালেহ আহমদ এর বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কাজি আব্দুল আজিজ বিন চাঁদ মিয়া বিন আসমত  আলি জমিদার বিন কাজি মুহাম্মদ সালেহ।

।।প্রাথমিক শিক্ষা।।
১০ বছর বয়সে হাটহাজারী মাদরাসার নূরানী বিভাগের শিক্ষক কারী নুরুল হক রহ. এর কাছে প্রাথমিক পড়াশোনা শুরু করেন। এবং হাটহাজারী মাদরাসাতেই ১৯৭৩ ইংরেজিতে দাওরায়ে হাদীস (মাস্টার্স) সমাপ্ত করেন।

উল্লেখযোগ্য শিক্ষক: মুফতী আজম ফয়জুল্লাহ রহ., শায়খুল হাদীস আল্লামা আব্দুল আজীজ রহ., আল্লামা আব্দুল কাইয়ুম রহ., মুফতী আহমদুল্লাহ রহ., মাওলানা হামেদ রহ., আল্লামা নাদেরুজ্জাম রহ., মাওলানা ইব্রাহীম আলমপুরী রহ. ও শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. প্রমুখ।

।।কর্মজীবন।।
১৯৭৩ ইংরেজীতে শিক্ষাজীবন সমাপ্ত করে হাটহাজারীর অন্তর্গত গড়দুয়ারা মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। গড়দুয়ারা মাদরাসায় ১০ বছর শিক্ষকতার পরে ৩ বছর মাদার্শা মাদরাসা ও হাজী ইউনুস সাহেব রহ. প্রতিষ্ঠিত ইছাপুর ফয়জিয়া তাজবিদুল কুরআন মাদরাসায় ৬ বছর শিক্ষকতা করেন। অতঃপর হাটহাজারী মাদরাসার মজলিসে শুরার ডাকে ১৯৯১ ইংরেজীতে উম্মুল মাদারিস খ্যাত হাটহাজারী মাদরাসায় যোগদান করেন।

শিক্ষকতা সময়ের শুরু থেকে আজ অবধি তার মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা দিয়ে উর্দুখানা থেকে তাফসির জামাত পর্যন্ত সকল বিভাগের বিভিন্ন কিতাবের পাঠদান করে আসছেন।

পরিচালনা কমিটির সদস্য: ২০২০ সালের ২০ সেপ্টেম্বর হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত মজলিসে শূরার বৈঠকে মাওলানা ইয়াহিয়াকে ৩ সদস্য বিশিষ্ট মজলিসে ইদারি (মাদরাসা পরিচালনা কমিটির) এর সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছিলো।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ