শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

মদীনা মুনাওয়ারার প্রাচীন বাজার ‘আল-কামাশা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

আল-কামাশা। মদিনা মদীনা মুনাওয়ারায় অবস্থিত পুরাতন ও গুরুত্বপূর্ণ বাজারগুলোর একটি। একে সৌদি পূর্বপুরুষদের ঐতিহ্যের নিদর্শন হিসেবে গণ্য করা হয়। বাজারটিকে 'সুওয়াইকাত বাজার'ও বলা হয়।

[caption id="attachment_231117" align="alignnone" width="500"] মসজিদে নববীর পশ্চিমে অবস্থিত আল- কামাশা বাজার।[/caption]

এক সময় রমজান, ঈদুল ফিতর, ঈদুল আযহা, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের দিন ছাড়াও সাধারণ দিনগুলোতেও ক্রেতা ও পথচারীদের আনাগোনায় মুখরিত ছিল বাজারটি। অনেকের কাছে এটি আল-কামাশা বাজার নামেও পরিচিত ছিল।

সৌদি সংবাদমাধ্যম এসপিআই-এর খবর অনুযায়ী,সুওয়াইকাত বা আল-কামাশা বাজার মসজিদে নববীর পশ্চিমে অবস্থিত। এক সময় বাজারটির সীমানার শুরু ছিল মসজিদে নববীর বাবুস সালাম থেকে। এবং তা মসজিদুল গামামাহর বাজার আল হাবাবার বাবুল মিশর পর্যন্ত বিস্তৃত ছিল।

সুওয়াইকাত বাজারে কাপড়, সোনা গয়না, দেশি ঔষধ ইত্যাদির দোকান প্রসিদ্ধ চিল। বেশিভাগ দোকানে কাপড় ক্রয়-বিক্রয় করা হতো।

[caption id="attachment_231115" align="alignnone" width="500"] আল-কামাশা বাজারে বেশিভাগ দোকানে কাপড় ক্রয়-বিক্রয় করা হতো।[/caption]

প্রায় ৪৬ বছর পূর্বে ১৩৯৭ হিজরীতে বাজারটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো বাজার ধ্বংসস্তূপে পরিণত হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় শুধু আল-কামাশা বাজার নয় বরং আশপাশের বেশ কিছু ঘর-বাড়িও পুড়ে ছাই হয়ে যায়। এরপর মদীনা মুনাওয়ারার অর্থনৈতিক এবং সামাজিক জীবনের ইতিহাসের  গুরুত্বপূর্ণ একটি পথ বন্ধ হয়ে যায়।

কিছু ঐতিহাসিক এর মতে আল-কামাশা, সুওয়াইকাত বাজার ৪৩০ বছরেরও বেশি সময় ধরে টিকে ছিল।

উপমহাদেশের  প্রখ্যাত আলেমেদ্বীন শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবী রহ. তার প্রসিদ্ধ কিতাব ‘জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব’-এ এই সম্পর্কে লিখেছেন, মদীনা মুনাওয়ারার সবথেকে বড় রাস্তাটিকে আল আইনিয়াহ বলা হয়,যেখানে আল-কামাশা বাজার অবস্থিত।

কয়েক মাস পূর্বে আল আইনিয়াহ ও সুওয়াইকাত বাজার প্রজেক্ট আবার চালু করা উদ্বোধন করা হয়েছে। একে বর্তমানে মদিনার নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের অন্যতম অংশ হিসেবে গণ্য করা হয়েছে। এই প্রকল্পকে 'নিমাল মুনাওয়ারা' নাম দেওয়া হয়েছে।

[caption id="attachment_231116" align="alignnone" width="500"] প্রায় ৪৬ বছর পূর্বে বাজারটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।[/caption]

‘নিমাল মুনাওয়ারা'প্রজেক্ট এর মাধ্যমে মদীনা মুনাওওয়ারার ওইসব পুরাতন বাজারকে পুনর্বাসনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে যেগুলো বিভিন্ন দুর্ঘটনায় ধ্বংস হয়ে গেছে। এই পুরনো বাজারগুলোকে আধুনিক ও প্রাচীন সরঞ্জামের সমন্বয়ে পুনরায় চালুর উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ