শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আফগানিস্তান থেকে খালি হাতে ফিরেছে যুক্তরাষ্ট্র: পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অর্জন শূণ্য। দেশটিতে আমেরিকার ২০ বছরের অভিযান ‘ট্র্যাজেডি এবং অর্জন শূণ্য’। রাশিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রুশ প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।

পুতিন আরো বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তানে গত ২০ ধরে উপস্থিত ছিল। এতগুলো বছর তারা সেখানে বসবাসরত মানুষকে সভ্য করার চেষ্টা করেছে। আমেরিকা নিজের দেশের জীবনযাপনের নিয়মপদ্ধতি আফগান জনগণের ভেতর প্রবেশ করাতে চেয়েছে। কিন্তু এর ফলাফল শূন্য।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানে মার্কিন বাহিনীর আক্রমণে উভয় পক্ষের শুধু প্রাণের ক্ষতি হয়েছে। অন্য জাতির ওপর কখনও ভিনদেশী মূল্যবোধ চাপিয়ে দেওয়া যায় না, এটা অসম্ভব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ