শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে হারিকেন আইডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি চার মাত্রার শক্তিশালী হারিকেন 'আইডা'।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, বর্তমানে এটি মেক্সিকো উপসাগরে অবস্থান করলেও স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা নাগাদ লুইজিয়ানা উপকূলে আঘাত হানতে পারে। হারিকেন ক্যাটরিনার ১৬ বছর পূর্তির দিনেই আঘাত হানতে যাচ্ছে এটি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে আঘাত হানে হারিকেন হেনরি। এতে ঘূর্ণিঝড়ের প্রভাবে নিউইয়র্ক, নিউজার্সিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে দেখা দেয় ভারি বৃষ্টিপাত। সৃষ্টি হয় আকস্মিক বন্যার। ঘূর্ণিঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ হারান বেশ কয়েকজন।

হারিকেন হেনরির রেশ কাটতে না কাটতেই আবারও ঘূর্ণিঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। দ্বীপ রাষ্ট্র কিউবায় ধ্বংসযজ্ঞের পর মেক্সিকো উপসাগর হয়ে লুইজিয়ানা উপকূলের দিকে ধেয়ে আসছে আইডা। বর্তমানে ক্যাটাগরি এক মাত্রা হলেও আঘাতের সময় এটি ক্যাটাগরি চার মাত্রা হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার।

ঘূর্ণিঝড় মোকাবিলায় এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সরিয়ে নেওয়া হচ্ছে উপকূলের বাসিন্দাদের। প্রাথমিকভাবে লুইজিয়ানা উপকূলে আঘাত হানার পূর্বাভাস দেওয়া হলেও টেক্সাস, মিসিসিপি, আলাবামা ও টেনেসিসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হারিকেনের প্রভাবে দেখা দিতে পারে ভারি বৃষ্টিপাত।

২০০৫ সালে শক্তিশালী হারিকেন ক্যাটরিনার ১৬ বছর পূর্তির দিনেই আবারো ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হারিকেন আইডাকে অতি ভয়ংকর উল্লেখ করে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এর আগে, কিউবায় তাণ্ডব চালায় আইডা। এতে প্রাণহানির খবর পাওয়া না গেলেও বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি উপড়ে গেছে বহু গাছপালা। বিদ্যুৎহীন রয়েছে বহু মানুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ