বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মেখলের মাওলানা উসমান ফয়েজীর সুস্থতায় বিশেষ দোয়ার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ১০ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওমরাহ পালন শেষে মদিনায় বাংলাদেশি নারীর মৃত্যু শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহর ইন্তেকাল সম্পত্তি হস্তান্তর বিলের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে হাজার কোটি টাকা উত্তোলন সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আইনি পদক্ষেপের প্রস্তুতি কাল মসজিদে হারাম ও মসজিদে নববীতে জুমায় ইমামতি করবেন যারা রাষ্ট্রীয়ভাবে জাকাত চালু করে দারিদ্র্য দূর করার আহ্বান শরিয়াবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের

চন্দনাইশ কানাইমাদারী মাদরাসার পরিচালক হলেন মাওলানা ওবায়দুল্লাহ হামজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া ও জামেয়া আরাবিয়া ইসলামিয়া জিরির সাবেক শায়খুল হাদিস আল্লামা ইছহাক কানাইমাদারী রহ. এর হাতেগড়া প্রতিষ্ঠান চন্দনাইশ কানাইমাদারী জায়নুল উলুম মাদরাসার পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মাওলানা ওবাইদুল্লাহ হামজাকে। মাওলানা তাজুল ইসলামকে নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) প্রতিষ্ঠানটির শুরা কমিটি এক বছরের জন্য তাদের এই পদে নিয়োগ দেয়। এছাড়া অত্র প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী কমিটি (মজলিসে শুরা) পুনর্গঠন করা হয়।

আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সাধারণ সম্পাদক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারীর সভাপতিত্বে মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হয়।

শুরা সদস্য মাওলানা খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ আওয়ার ইসলামকে জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন পর মজলিশে শুরা গঠন করে শিক্ষা, সংস্কৃতি ও তাহজিব-তামাদ্দুনের প্রচার-প্রসার বৃদ্ধি করার লক্ষে উদ্যোগ গ্রহণ করে এমন সিদ্ধান্ত গৃহীত হয়।

পুনর্গঠিত মজলিসে শুরার সদস্যরা হলেন- আল্লামা মুফতি আবদুল হালিম বুখারী, মুফতি শামসুদ্দিন জিয়া, মাওলানা ওবাইদুল্লাহ হামযাহ, মাওলানা সিরাজুল হক, মাওলানা ওসমান, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ, মাওলানা খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ, মাওলানা রহমতুল্লাহ, দুবাই জেরওয়ানি মসজিদের ইমাম মাওলানা হাফেজ নূর হোসাইন, মাওলানা আবু তাহের, খাইরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা সোহাইল সালেহ, মাওলানা মুজ্জাম্মেল, আমানুল্লাহ, মুজ্জাম্মেল হক, মাওলানা মুহাম্মদ তৈয়ব বিন তালেবুল্লাহ, কারী মোজাহের, মাওলানা আবদুস সাত্তার,মাওলানা আবদুল্লাহ ও মাওলানা মুহাম্মদ কাসেম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ