বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মেখলের মাওলানা উসমান ফয়েজীর সুস্থতায় বিশেষ দোয়ার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ১০ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওমরাহ পালন শেষে মদিনায় বাংলাদেশি নারীর মৃত্যু শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহর ইন্তেকাল সম্পত্তি হস্তান্তর বিলের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে হাজার কোটি টাকা উত্তোলন সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আইনি পদক্ষেপের প্রস্তুতি কাল মসজিদে হারাম ও মসজিদে নববীতে জুমায় ইমামতি করবেন যারা রাষ্ট্রীয়ভাবে জাকাত চালু করে দারিদ্র্য দূর করার আহ্বান শরিয়াবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের

চট্টগ্রামে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮৭ জনের।

শনিবার (২৮ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মৃতের সংখ্যা এক হাজার ২১১ জনে দাঁড়ালো। তাদের মধ্যে ৬৮২ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৭২৪ জনের। তাদের মধ্যে ৭১ হাজার ৮৬৯ জন চট্টগ্রাম নগরীর, বাকি ২৬ হাজার ৮৫৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের নয়টি ল্যাবে এক হাজার ৭০০টি নমুনা পরীক্ষায় ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৬টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬১৮টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ২৩, বিআইটিআইডি ল্যাবে ৮১ ও সিভাসু ল্যাবে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৫৮টি নমুনা পরীক্ষায় ১৬, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৫১৭টি নমুনা পরীক্ষায় ১৩, মা ও শিশু হাসপাতালে ২০টি নমুনা পরীক্ষায় ছয়, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩টি নমুনা পরীক্ষায় দুই ও ইপিক হেলথ কেয়ার ৮২টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৯২টি নমুনা পরীক্ষায় দুই জনের করোনা শনাক্ত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ