বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মেখলের মাওলানা উসমান ফয়েজীর সুস্থতায় বিশেষ দোয়ার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ১০ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওমরাহ পালন শেষে মদিনায় বাংলাদেশি নারীর মৃত্যু শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহর ইন্তেকাল সম্পত্তি হস্তান্তর বিলের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে হাজার কোটি টাকা উত্তোলন সাহারানপুরে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আইনি পদক্ষেপের প্রস্তুতি কাল মসজিদে হারাম ও মসজিদে নববীতে জুমায় ইমামতি করবেন যারা রাষ্ট্রীয়ভাবে জাকাত চালু করে দারিদ্র্য দূর করার আহ্বান শরিয়াবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের

একদিনে এক কোটির বেশি মানুষকে টিকা দিল ভারত: মোদীর অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: একদিনে এক কোটির বেশি মানুষকে টিকা দিয়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতে নতুন মাইলফলক গড়েছে ভারত। শুক্রবারের আগে দেশটিতে কখনোই একদিনে এত টিকা দেওয়া হয়নি বলে জানিয়েছে এনডিটিভি। এ ‘অনন্য কৃতিত্বের’ জন্য দেশটির জনগণকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

‘রেকর্ড মানুষ আজ ভ্যাকসিন নিয়েছে। এক কোটির ঘর টপকানো একটি অনন্য কৃতিত্ব। যারা ভ্যাকসিন নিয়েছেন এবং যারা টিকাদান কর্মসূচি সফলতার দিকে নিয়ে যাচ্ছেন তাদেরকে অভিবাদন,’ বলেছেন তিনি।

ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্দাভিয়া বলেছেন, স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সকলকে বিনামূল্যে টিকা’ দেওয়ার উদ্যোগ এখন ফল দিচ্ছে। কোভিড-১৯ টিকা নিবন্ধনের পোর্টাল কোউইনের হিসাব অনুযায়ী শুক্রবার দেশটির এক কোটি ২ লাখ ৬ হাজার ৪৭৫ জন টিকা নিয়েছেন।

একইদিন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের মানুষকে মোট ৬২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে বলে জানায়। তবে এই সংখ্যার মধ্যে শুক্রবারের ডোজ অন্তর্ভুক্ত হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। কোউইন পোর্টালের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে এখন পর্যন্ত ১৪ কোটির কিছু বেশি মানুষ কোভিড টিকার ২টি ডোজই পেয়েছেন।

জুনে দেশটির কেন্দ্রীয় সরকার ১৮-র বেশি বয়সী সকলকে বিনামূল্যে টিকা দেওয়া শুরু করলে এবং রাজ্য সরকারগুলোর কাছ থেকে টিকাদান কর্মসূচির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিলে দেশটির টিকাদান কর্মসূচি গতি পায়।

সংক্রমণের তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্কে থাকা ভারত চলতি বছরের মধ্যেই দেশটির সব প্রাপ্তবয়স্ককে টিকার দুটি ডোজই দিয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। এ লক্ষ্যেই তাদের টিকাদান কর্মসূচি এগিয়ে চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ