বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮


কারামুক্ত মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে ছাত্র জমিয়তের ফুলেল শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সদ্যকারামুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি সাবেক সাংসদ এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা দিয়েছে ছাত্র জমিয়তের নেতাকর্মীরা।

আজ (২৭ ফেব্রুয়ারী) শুক্রবার সিলেটে এডভোকেট শাহিনুর পাশা চৌধুরীর প্রতিষ্ঠান দারুল কোরআন মাদরাসায় মহানগর ছাত্র জমিয়তের সভাপতি লুৎফুর রহমানের নেতৃত্বে মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ শুভেচ্ছা জানান।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্র জমিয়তের সহ-সভাপতি মুহাম্মদ আবুল খায়ের, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, প্রচার সম্পাদক আবু হানিফ সাদি, পাঠাগার সম্পাদক হাফেজ জামিল আহমদ, প্রকাশনা সম্পাদক আবুল হাসান প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ