বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ তরুণ লেখকরা এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪ হাজার ৫৮৫ জন ইরানের দক্ষিণ উপকূলে রাতভর দফায় দফায় বিস্ফোরণ খায়বার বিজয়—অন্যায়ের দুর্গে ন্যায়ের পতাকা ‘কৃত্রিমতার সময়ে নবীজি (সা.)-এর অকৃত্রিম জীবনই বড় শিক্ষা’ সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক মেখলের মাওলানা উসমান ফয়েজীর সুস্থতায় বিশেষ দোয়ার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ১০ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওমরাহ পালন শেষে মদিনায় বাংলাদেশি নারীর মৃত্যু

চট্টগ্রাম করোনা উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩০৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত কয়েকদিন ধরে সংক্রমণ কমেছে চট্টগ্রামে। হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপও। চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য সচেতনতাই পারে এই সংক্রমণের হার আরও নিচে নামিয়ে আনতে।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩০৬ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে, যা নমুনা পরীক্ষার তুলনায় ১৭ দশমিক ২২ শতাংশ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্ত হওয়া ১৬৬ জন মহানগর এলাকায় এবং ১৪০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া এদিন করোনায় মৃত্যুবরণকারী ৪ জন মহানগর এলাকায় এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চিকিৎসকরা বলছেন, হাসপাতালে রোগীর চাপ কমেছে মানে এ নয় যে- সংক্রমণ কমে গেছে। সাধারণ মানুষ করোনা টেস্ট করাতে তেমন একটা আগ্রহ প্রকাশ করছেন না। তাই সংক্রমণ বাড়লেও বিরাট একটি অংশ হিসেবের বাইরে থেকে যাচ্ছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, মানুষের প্রয়োজনে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। তা না হলে আবারও সংক্রমণ বাড়ার শঙ্কা তৈরি হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ