বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ তরুণ লেখকরা এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪ হাজার ৫৮৫ জন ইরানের দক্ষিণ উপকূলে রাতভর দফায় দফায় বিস্ফোরণ খায়বার বিজয়—অন্যায়ের দুর্গে ন্যায়ের পতাকা ‘কৃত্রিমতার সময়ে নবীজি (সা.)-এর অকৃত্রিম জীবনই বড় শিক্ষা’ সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক মেখলের মাওলানা উসমান ফয়েজীর সুস্থতায় বিশেষ দোয়ার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ১০ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওমরাহ পালন শেষে মদিনায় বাংলাদেশি নারীর মৃত্যু

পাবজি-ফ্রি ফায়ার বন্ধে বিটিআরসির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক সব গেম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (২৪ আগস্ট) এ বিষয়ে বিটিআরসি থেকে ক্ষতিকর এসব গেম বন্ধে একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিটিআরসির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা উচ্চ আদালত থেকে এ সংক্রান্ত নির্দেশনা হাতে পেয়েছি। এরপর সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে।

বিটিআরসির ওই কর্মকর্তা আরও জানান, অনলাইনে ক্ষতিকর গেম বা অ্যাপেরও তালিকা করা হচ্ছে। যেগুলো বন্ধ করা সম্ভব হবে না সেগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের কার্যালয়কে চিঠি দেওয়া হবে।

এর আগে সম্প্রতি উচ্চ আদালতও এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকা পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক সব গেম বন্ধের নির্দেশনা দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ