বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ তরুণ লেখকরা এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪ হাজার ৫৮৫ জন ইরানের দক্ষিণ উপকূলে রাতভর দফায় দফায় বিস্ফোরণ খায়বার বিজয়—অন্যায়ের দুর্গে ন্যায়ের পতাকা ‘কৃত্রিমতার সময়ে নবীজি (সা.)-এর অকৃত্রিম জীবনই বড় শিক্ষা’ সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক মেখলের মাওলানা উসমান ফয়েজীর সুস্থতায় বিশেষ দোয়ার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ১০ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওমরাহ পালন শেষে মদিনায় বাংলাদেশি নারীর মৃত্যু

এবারও সংসদ অধিবেশনে যেতে পারবেন না সাংবাদিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারিকালে সংসদের চতুর্দশ অধিবেশনেও এবার ঢুকতে পারবেন না সাংবাদিকরা। এ বিষয়ে আজ বুধবার সংসদ সচিবালয় ‘আসন্ন অধিবেশনে সম্মানিত সাংবাদিকবৃন্দের প্রতি নির্দেশনা’ শীর্ষক একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

এতে বলা হয়, ‘সাম্প্রতিক করোনা মহামারিজনিত ভাইরাস (কোভিড ১৯)-এর সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে অধিবেশনের সকল কার্যক্রম “সংসদ বাংলাদেশ টেলিভিশন” এর সরাসরি সম্প্রচার হতে কাভার করার জন্য সম্মানিত সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘করোনা পরিস্থিতিতে অধিবেশনকালীন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকবৃন্দকে পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।’ মহামারিকালের অন্যান্য অধিবেশনের মতো শুরু হতে যাওয়া অধিবেশনটিও স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তা জানিয়েছেন।

আগামী ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় বসছে সংসদের অধিবেশন। জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই। এর আগে গত ৩ জুলাই শেষ হয়েছিল সংসদের বাজেট অধিবেশন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ