বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ তরুণ লেখকরা এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪ হাজার ৫৮৫ জন ইরানের দক্ষিণ উপকূলে রাতভর দফায় দফায় বিস্ফোরণ খায়বার বিজয়—অন্যায়ের দুর্গে ন্যায়ের পতাকা ‘কৃত্রিমতার সময়ে নবীজি (সা.)-এর অকৃত্রিম জীবনই বড় শিক্ষা’ সংসদে নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক মেখলের মাওলানা উসমান ফয়েজীর সুস্থতায় বিশেষ দোয়ার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ১০ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ওমরাহ পালন শেষে মদিনায় বাংলাদেশি নারীর মৃত্যু

বরিশাল কাণ্ড: ৯ আসামির জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নয়জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে ব‌রিশালের অ‌তি‌রিক্ত চিফ মেট্রোপলিটন ম্যা‌জিস্ট্রেট আদালতের বিচারক মুহা. মাসুম বিল্লাহ এই আদেশ দেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় ওই আদালতে ২১ জন আসামির জামিন আবেদনের শুনানি হ‌য়। বিচারক মুহা. মাসুম বিল্লাহ রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন।

পরে নয়জনের জামিন মঞ্জুর করলেও বাকিদের ব্যাপারে কোনো আদেশ দেননি আদালত।

এদিন আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাভোকেট তালুকদার মুহা. ইউনুস। রাষ্ট্রপক্ষে ছিলেন এ‌কেএম জাহাঙ্গীর।

আসামি পক্ষের আইনজীবী তালুকদার মুহা. ইউনুস বলেন, জামিন পাওয়ার অ‌ধিকার সবার রয়েছে। আমরা ন্যায়বিচার প্রত্যাশা কর‌ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ