শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুমার খুতবা চলাকালে নামাজ ও কথাবার্তার বিধান ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

পরিস্থিতি ঠিক হওয়া পর্যন্ত বাড়িতে বসেই বেতন পাবেন নারীরা: তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে নারীদের সাময়িকভাবে কর্মস্থলে যেতে বারণ করেছে তালেবান। তারা বলছে, আফগান নারীদের বর্তমানে কাজে যেতে হবে না, তারা বাড়িতে বসেই বেতন পাবেন। এ ছাড়া তাদেরকে চাকরি থেকেও বাদ দেওয়া হবে না।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তালেবানের মুখপাত্র দাবি করেছেন, তারা স্থায়ীভাবে নারীদের কর্মস্থল থেকে বিরত রাখছে না। বর্তমান পরিস্থিতির কারণে কর্মস্থলে যেতে বারণ করছে।

জাবিউল্লাহ মুজাহিদ বলেন, নারীদের এখন বাড়িতে থাকা উচিত। তাদের চাকরি থেকে বাদ দেওয়া হবে না এবং তাদের বেতন পরিশোধ করা হবে। সূত্র: বিবিসির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ