মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাঁচা কলার কাটলেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইমুনা আক্তার: কাঁচা কলার অনেক রেসিপি রয়েছে। তবে কাঁচা কলার কাটলেটটি অসাধারণ। বিকালের নাস্তা বা শিশুদের টিফিনের জন্যও এটি হতে পারে দুর্দান্ত খাবার।

মাঝারি আকারের আটটি কাঁচা কলার কাটলেট বানাতে যা যা লাগবে: ৪টি কাঁচা কলা, ২টি আলু, ১ চা চামচ গুঁড়া মরিচ, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ৪০০ মি.লি. তেল, ১ চা চামচ চাট মসলা, ৬ পিস পাউরুটি, লবণ পরিমাণমতো, ২টি কাঁচা মরিচ, ২ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, ১০০ মিলিলিটার দুধ, ১০০ গ্রাম ব্রেডক্রাম্ব।

যেভাবে বানাবেন

প্রথমেই কলার চামড়া আলাদা করে সেদ্ধ করে নিন। একইসঙ্গে আলুটাও সেদ্ধ করুন। এরপর আলু ও কলা একসঙ্গে ভালো করে চটকে মিশিয়ে নিন।

পাউরুটির টুকরোগুলোকে পানিতে চুবিয়ে রেখে পানি চিপে নিন। এরপর আলু ও কলা মাখানো বোলে পাউরুটিগুলো রেখে তাতে গুঁড়া মরিচ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, ধনিয়া গুঁড়া ও পরিমাণমতো লবণ মেখে নিন।

সবকিছু ভালো করে মেখে ডো তৈরি করুন। ডো-টাকে কাটলেটের আকারে গোল ও চ্যাপ্টা করে নিন। দুটি আলাদা বাটিতে দুধ ও ব্রেডক্রাম্ব নিন। পাশাপাশি একটি প্যানে তেলটুকু ঢেলে গরম করতে থাকুন।

এরপর কাটলেটগুলোকে নিয়ে প্রথমে দুধে মেশান, ও পরে ব্রেডক্রাম্বের কোট দিয়ে নিন। প্যানে রেখে ডুবো তেলে ভাজুন। দ্রুত বাকিগুলোও প্যানে দিন। বাদামি রঙ হওয়া পর্যন্ত ভাজুন। কাটলেটের মুচমুচে চেহারাই বলে দেবে ঠিক কখন সেটা নামাতে হবে। নামানোর পর ছিটিয়ে দিন চাট মশলা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ