মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যেভাবে তৈরি করবেন গরুর মাংসের ভর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনেকে গরম ভাতের সঙ্গে ভর্তা খেতে পছন্দ করেন। তাদের জন্য গরুর মাংস ভর্তা হতে পারে দারুণ একটি আইটেম। জেনে নিন কিভাবে গরুর মাংস ভর্তা তৈরি করবেন-

উপকরণ: রান্না করা গরুর মাংস- আধা কাপ, সয়াবিন তেল- ১ টেবিল চামচ, সরিষার তেল- ১ চা চামচ, রসুন- ২ কোয়া (কুচি), শুকনা মরিচ- ৪টি, পেঁয়াজ- ১টি (কুচি), কাঁচামরিচ- পরিমাণমতো, ধনেপাতা কুচি- পরিমাণমতো, লবণ- পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি: মাংস হাত দিয়ে ছিঁড়ে নিন। চাইলে হামানদিস্তায় ছেঁচে নিতে পারেন। একদম মিহি করার দরকার নেই। আঁশ যেন থাকে সেদিকে খেয়াল রাখবেন। চুলায় প্যান বসিয়ে সয়াবিন তেল দিন। তেল গরম হলে রসুন কুচি দিয়ে লালচে করে ভেজে উঠিয়ে নিন।

একই তেলে শুকনা মরিচ ভেজে নিন। এবার লবণের সঙ্গে ভাজা শুকনা মরিচ ডলে মেখে নিন। ধনেপাতা কুচি বাদে বাকি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। সরিষার তেল দিয়ে আবার মাখান। শেষে ধনেপাতা ও থেঁতো করে রাখা মাংস দিয়ে মেখে নিন। চাইলে সামান্য লেবুর রস দিতে পারেন। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ