মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

একই এলাকায় একাধিক জুমার মসজিদ বিষয়ে জরুরি মাসয়ালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 প্রশ্ন: 

আমাদের মহল্লায় দুটি মসজিদে জুমার নামায অনুষ্ঠিত হয়। মহল্লার সকল মুসল্লীর জন্য দুটি মসজিদই যথেষ্ট। কিন্তু জনৈক দাতা মহল্লার একটি জুমা মসজিদের ২০০ গজের মধ্যে তৃতীয় একটি পাঞ্জেগানা মসজিদকে -যা তাঁর অর্থায়নে নির্মিত- জুমা মসজিদে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছেন। বাহ্যত বিদ্বেষের বশবর্তী হয়ে তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে মনে হয় না। কিন্তু এতে পার্শ্ববর্তী মসজিদের জুমার জামাতে মুসল্লী হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। প্রশ্ন হল, এমতাবস্থায় তাঁর জন্য উক্ত উদ্যোগ বাস্তবায়নের সুযোগ রয়েছে কি না?

উত্তর:
প্রশ্নোক্ত ক্ষেত্রে নতুন মসজিদকে জুমা মসজিদে রূপান্তর না করাই উত্তম। কেননা কোনো মহল্লায় একাধিক মসজিদ থাকলেও কোনো এক বা একাধিক বড় মসজিদে সকলে একত্রিত হয়ে বড় জামাতে জুমা নামায পড়া উত্তম। বড় জামাতে পড়ার সুযোগ থাকা সত্ত্বেও ছোট ছোট জামাতে জুমা আদায় করা অনুত্তম। যদিও একই মহল্লার একাধিক মসজিদে জুমার জামাত করা জায়েয আছে।

-আলমাবসূত, সারাখসী ২/১২০; শরহুল মুনয়া পৃ. ৫৫১; ফাতহুল কাদীর ২/১৫; ইলাউস সুনান ৮/৯১

উত্তর প্রদানে: ফতোয়া বিভাগ মারকাযুদ্দাওয়া আল ইসলামিয়া ঢাকা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ