সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

মাদরাসা শিক্ষার্থীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে এক্স সিরামিক্স লিমিটেডে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদরাসা শিক্ষার্থীদের জন্য  অগ্রাধিকার ভিত্তিতে নানান সুযোগ সুবিধাসহ চাকরির সুযোগ দিচ্ছে এক্স সিরামিক্স লিমিটেড। জোন ইনচার্জ ও জোন সুপারভাইজারের পদে এখানে চাকরি করতে পারবেন কওমি শিক্ষার্থী ছাড়াও কলেজ ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা।

চাকরির জন্য যেসব যোগত্যার কথা জানোনো হয়েছে এক্স সিরামিক্স লিমিটেডের পক্ষ থেকে।

যোগ্যতা:  ক. এসএসসি/ দাখিল/ শরহে বেকায়া বা জালালাইন/ আলেম অথবা এইচএসসি/ ডিগ্রি পাশ।

বয়স: অনুর্ধ ৩০ বছর।

খ. কম্পিউটারে এমএস অফিস এক্সেল প্রোগ্রামে কাজের দক্ষতা থাকতে হবে।

গ. গণিত ও ইংরেজি বিষয়ের উপরে লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।

ঘ. হাফেজে কুরআন ও মাদরাসা ব্যাকগ্রাউন্ড প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। মাদরাসা শিক্ষার্থীদের নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পাটিগণিত ও ইংরেজি বিষয়ের উপরে লিখিত ও মৌখিক পরিক্ষা এবং কম্পিউটারে এক্সেল বিষয়ে ব্যবহারিক পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন ও সুবিধা: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা নিয়োগ প্রাপ্তির পরে কোম্পানির নিয়মানুযায়ী বার্ষিক ২ টি ঈদ বোনাস, প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষনীয় বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

আবেদনের নিয়ম: habibur@xceramics  এই মেইলে আগামী ৩১/০৮/২০২১ ইং তারিখের মধ্যে ছবিসহ বায়োডাটা প্রেরণ করতে হবে। লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরিক্ষার তারিখ পরবর্তীতে বায়োডাটায় উল্লিখিত প্রার্থীদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে জানানো হবে ।

পরীক্ষা যে ঠিকানায় অনুষ্ঠিত হবে, এক্স সিরামিক্স লিঃ। বহেরারচালা, শ্রীপুর, গাজীপুর।

যাতায়াত: ঢাকা-ময়মনসিংহ রোডের মাওনা চৌরাস্তার ০৩ কি.মি দক্ষিনে আনসার রোড বাস স্ট্যান্ডে নেমে ৫ কিমি পশ্চিম দিকে এক্স সিরামিক্স বহেরারচালা, শ্রীপুর, গাজীপুর ।

বিশেষ প্রয়োজনে যোগাযোগ:  ০১৮৪৪০০৪১৫০

বিশেষ আকর্ষণ: হাফেজে কুরআন ও মাদরাসা ব্যাকগ্রাউন্ড প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য এবং নিয়োগের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ