সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

শিক্ষক নিয়োগ দিচ্ছে নুরানী তা’লিমুল কুরআন বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাইখুল কোরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. কর্তৃক প্রতিষ্ঠিত ও প্রবর্তিত ‘নুরানী তা’লিমুল কুরআন বোর্ড বাংলাদেশ’ (এন.টি.কিউ.বি.) এর প্রধান কার্যালয় ও মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষক নিয়োগ দেয়া হবে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হবে।

নুরানী তা’লিমুল কুরআন বোর্ডের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়।

বোর্ডের সূত্র জানিয়েছে, যেসব মাদরাসায় নুরানী শিক্ষক প্রয়োজন এবং যেসব ট্রেনিং প্রাপ্ত আলেমের নুরানি বিভাগে খেদমত প্রয়োজন তাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে। খেদমত প্রার্থীদের অবশ্যই নুরানি ট্রেনিংয়ের সনদপত্র আনতে হবে।

যাতায়াত: ঢাকার যেকোনো প্রান্ত থেকে শ্যামলী অথবা মোহাম্মদপুর বাসষ্ট্যান্ড নেমে শিয়া মসজিদ মোড় সংলগ্ন ‘নুরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ।’

মোবাইল: ০১৭৩৩৭১৫৬৭৮, ০২৮১০১০৮৮

-এএ