মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাসূল সা. এর জিয়ারাত লাভের জন্য যে আমল করতে বলে দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ।।

‘মনে বড়ো আশা ছিলো যাব মদীনায়/সালাম আমি করবো গিয়ে নবীজীর রওজায়।
আরব সাগর পাড়ি দিবো, নাইকো আমার তরি/পাখি নই যে উঁড়ে যাব ডানাতে ভর করি।
আমার আশায় আছে সম্বলও নাই, করি কী উপায়/মনে বড়ো আশা ছিলো যাব মদীনায়।

কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তরি/আমায় যাও না ওভাই সঙ্গে নিয়ে, খানিক কৃপা করি।
সঙ্গে যদি না লও মোরে, গিয়ে মদীনায়/এই গরিবের সালাম দিও, মদীনার বাদশায়।’

কত মানুষের মনে আশা থাকে প্রিয় নবীর সা. রওজায় গিয়ে সালাম দিবেন! নবীর সা. জিয়ারাত লাভে ধন্য হবেন। কিন্তু সে সুযোগ আর হয়ে উঠে না। এমন মানুষের সংখ্যা অনেকই। যারা সব সময় মনে মনে ইচ্ছা রাখেন নবীর সা. রওজা জিয়ারাত করবেন। কিন্তু কোনো উপায় খোঁজে পান না। তাদের জন্য কী উপায়? তারা প্রিয় নবী সা. এর কবর জিয়ারাত করার জন্য কি আমল করবেন? অথবা এমন কোনো আমল আছে কী? যা করলে রাসূলের সা. জিয়ারাত লাভ হতে পারে?

দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে এমনই একটি প্রশ্ন করেন জনৈক ব্যক্তি। তিনি তার প্রশ্নে উল্লেখ করে বলেন, ‘এমন কোনো আমল বলে দিন, যাতে প্রিয় ন বী সা. এর জিয়ারাত মোবারক নসীব হয়।’

এমন প্রশ্নের জবাবে দেওবন্দ থেকে বলা হয়, ‘সব আমলের মাঝে ইত্তেবায়ে রাসূল সা. বা রাসূল সা. এর সুন্নাতের অনুসরণ করার প্রতি খুব মনোযোগী হবে। বেশি বেশি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়বে। ইনশাআল্লাহ! হয়তো কোনো একদিন প্রিয় নবীর সা. জিয়ারাত নসীব হয়ে যাবে। তবে এ আমলের মাধ্যমে নাজাত লাভ হবে না।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ