বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪ ‘ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না’ ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চোখে পড়লে কি অজু ভেঙে যাবে? শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করতে হবে: ফয়জুল করীম বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিয়ানীবাজার মাথিউরা মাদরাসার সভাপতি আলহাজ নাজমুল ইসলামের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিয়ানীবাজার মাথিউরা দারুল কোরআন মাদরাসা কমিটির সভাপতি,পশ্চিম মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি,বিশিষ্ট মুরব্বী হাজী নজমুল ইসলাম (৭৪) বরিবার রাত ৮টার সময় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাজার নামাজ সোমবার দুপুর ২টার সময় মাথিউরা ঈদগাহ শাহজালাল জামে মসজিদ অনুষ্টিত হয়। পরে পারিবারিক কবরস্থানের দাফন করা হয়।

এদিকে মাথিউরা দারুল কোরআন মাদরাসার সভাপতি আলহাজ্ব নজমুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আযাদ দ্বীনি এদারা বোর্ডের (কাওমী মাদরাসা শিক্ষা বোর্ড) সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দীন,বিয়ানীবাজার মুরাদগঞ্জ টাইটেল মাদরাসার মোহতামীম মাওলানা শায়েখ আতিকুর রহমান,মাথিউরা দারুল কোরআন মাদরাসার মোহতামীম মাওলানা আবুল কাসিম,বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বীর আহমদ।

সোমবার (১৬ আগস্ট) যৌথ বিবৃতিতে শোক বার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ