বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪ ‘ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না’ ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চোখে পড়লে কি অজু ভেঙে যাবে? শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করতে হবে: ফয়জুল করীম বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কুরআন শপথ করে ৯ হরিণ শিকারির আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র কুরআন শরীফ শপথ এবং ষ্ট্যাম্পে লিখিত দিয়ে সুন্দরবনে ৯ হরিণ শিকারি আত্মসমর্পণ করেছেন।

আজ সোমবার (১৬ আগস্ট) সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বন-কর্মকর্তার কাছে এসে তার আত্মসমর্পণ করেন। রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আত্মসমর্পণকারী হরিণ শিকারিরা হলেন, সাজ্জাক ব্যাপারী (২৫), এমদাদুল সরদার (২৮), মহিদুল শেখ (৩০), রেজাউল শেখ (৩৫), জাহাঙ্গীর মোল্যা (৩০), বাচ্চু মৌছাল্লি (৩৫), আতাউর খাঁন (৩৫), রুবেল শেখ (২৮) ও ফরিদ জোমাদ্দার (৩৮)। তাদের বাড়ি উপজেলার সুন্দরবন ও চিলা ইউনিয়নে।

এনামুল হক বলেন, আত্মসমর্পণকারীরা দীর্ঘদিন সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে হরিণ শিকারের পাশাপাশি কীটনাশক বা বিষ দিয়ে মাছ শিকার করতো। তারা সোমবার (১৬ আগস্ট) চাঁদপাই রেঞ্জের কার্যালয়ে এসে আত্মসমর্পণ করে ৩০০ টাকার ষ্ট্যাম্পে লিখিত দিয়ে এবং পবিত্র কুরআন শরীফ শপথ করে। এর ৩ মাস আগে আরও ১৮ হরিণ শিকারি আত্মসমর্পণ করেছেন।

হরিণ শিকারির আত্মসমর্পণের সময় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান, চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা সংগঠন সিএসসির বর্তমান আহবায়ক ও সাবেক চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম রাসেল, ইউপি সদস্য অলিয়ার রহমান সরদার, বন-কর্মী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ