সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নতুন ফিচার নিয়ে হাজির ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার মেসেঞ্জারের ভিডিও ও ভয়েজ কলের ক্ষেত্রে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সিস্টেম নিয়ে হাজির হয়েছে ফেসবুক। এতদিন এটি মেসেঞ্জারের টেক্সট ভার্সনে চালু ছিল।

এখন কলের ক্ষেত্রেও এই গোপনীয়তার নীতিমালা অনুসরণ করবে টেক জায়েন্ট প্রতিষ্ঠানটি। এছাড়া, ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারের ক্ষেত্রেও আপডেট এনেছে ফেসবুক।

সম্প্রতি এক ব্লগ পোস্টে ফেসবুক জানায়, ২০১৬ সাল থেকেই ফেসবুকে টেক্সট মেসেজের ক্ষেত্রে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চালু রয়েছে। কিন্তু বিগত কয়েক বছরে অডিও ও ভিডিও কলের পরিমাণও দ্রুত বেড়ে যওয়ায় এবার অডিও ও ভিডিও কলের ক্ষেত্রে এই পরিবর্তন আনা হল।

ফেসবুক জানিয়েছে, ইনস্টাগ্রামেও এই ধরনের পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। তবে আপাতত কয়েকটি দেশে পরীক্ষামূলক ভাবে তা প্রয়োগ কর দেখা হবে। এছাড়াও গ্রুপ চ্যাট, গ্রুপ ভয়েজ ও ভিডিও কলের ক্ষেত্রেও এই ব্যবস্থা চালু করা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে ফেসবুক।

এদিকে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারের ক্ষেত্রে নতুন আপডেট এনেছে ফেসবুক। এবার এই ফিচারে যুক্ত হল ‘টাইমার কন্ট্রোল’। অর্থাৎ ইউজাররাই ঠিক করে নিতে পারবেন মেসেজ মুছে দেওয়ার সময়সীমা। সেই সময়ের পর অটো মুছে যাবে মেসেজ।

-এএ