শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু আক্রান্ত ১৫৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন, যা একদিনে চলতি বছরে দেশে সর্বোচ্চ শনাক্ত। এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) রেকর্ড ১৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

বুধবার (২৮ জুলাই) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এরমধ্যে ঢাকার হাসপাতালে ১৫০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে তিনজন রোগী ভর্তি হন। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৮ জনে।

ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৫৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১১ জন রোগী ভর্তি রয়েছেন। ডেঙ্গু সন্দেহে মারা যাওয়া চারজন তথ্য পর্যালোচনা করার জন্য আইইডিসিআরে পাঠানো হয়।

পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে বুধবার (২৮শে জুলাই) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ২ হাজার ৯৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৫২৬ জন রোগী।

চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং ২৮ জুলাই পর্যন্ত ২ হাজার ৯৮ জন রোগী ভর্তি হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ