শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতে ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৫০৯ জন আক্রান্ত, মৃত্যু ৬৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫০৯ জন। এ সময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ৬৪০ জনের। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

করোনা ভাইরাসে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ২২ হাজার ৬৬২ জনের। আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৫ লাখ ২৮ হাজার ১১৪ জন।

এর আগে বুধবার দেশটিতে মৃত্যু হয়েছে ৬৪০ জনের। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৬৫৪ জন। মঙ্গলবার ১৩২ দিন পর ভারতে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নেমেছিল। কিন্তু এর পর থেকে ফের সংক্রমণ বাড়তে শুরু করে।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ