শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পারিবারিক-সামাজিক বন্ধন অটুট রাখতে নীতি-নৈতিকতার চর্চা জরুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মোহাম্মদ এনামুল হাসান।।

করোনা মহামারিসহ নিত্যনতুন বিপদাপদ কিছুতেই পিছু ছাড়ছ না আমাদের। বিপদাপদ আমাদের ঘিরে ধরেছে। ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ আসার খবরও শুনা যায় হার হমেশা। করোনার কারণে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে যাওয়ায় অসহায় দরিদ্র মানুষের মাঝে নেমে এসেছে চরম অভাব অনটন। তাদের স্বাভাবিক জীবন যাপন করাই এখন দুস্কর হয়ে উঠেছে। নিত্যদিনের প্রয়োজনীয় দু’ মুঠো ভাত জোগাড় করতে খেতে হচ্ছে হিমশিম। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতেও অন্যের কাছে হাত পাততে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের।

অসংখ্য শিক্ষার্থীর অমূল্য শিক্ষাজীবন ধ্বংসের দ্বারপ্রান্তে। এর অনৈতিক প্রভাব ফেলেছে পারিবার ও সমাজে। অবসর সময় পার করতে বেছে নিচ্ছে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড। যার কারণে পারিবারিক বন্ধন ও ভেঙ্গে পড়ছে। অভাব অনটনের কারণে চুরি ডাকাতি, কিশোরগ্যাংসহ নানাহ অপরাধে ও জড়িয়ে যাচ্ছে আমাদের আগামীদিনের শক্তি তরুণসমাজ।

অর্থাৎ আমাদের প্রতিটি সূচকে এখন বিরাট এলোমেলো হয়ে যাচ্ছে, যা আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মানে অন্তরায়। রাষ্ট্রের দায়িত্বশীদের পারিবারিক সামাজিক বন্ধনকে অটুট রাখতে ও নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ।

নতুন কোনো ফর্মূলা বের করে শিক্ষার্থীদের যেকোনো মূল্যে লেখাপড়ার পরিবেশে ফিরিয়ে আনা প্রয়োজন। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের মাঝে ধর্মীয় বিশ্বাসের আলোকে নৈতিকতাবোধ জাগ্রত করা ও সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। কারণ, বিপদাপদ থেকে কাটিয়ে উঠে আমাদের বাংলাদেশকে আগামীদিনের একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তুলতে প্রয়োজন নৈতিকতাবোধ সম্পন্ন একদল সোনার মানুষের।

প্রত্যেক মহামারি আসে বান্দাহর সীমাহীন পাপাচারের কারণে। বান্দাহ যখন তার প্রভুর নাফরমানীতে ব্যতিব্যস্ত হয়ে যায় তখনই বান্দাহকে পরিশুদ্ধ করতে সাময়িক বিপদাপদ দিয়ে পরিক্ষা করার নিমিত্তে দুনিয়ায় নাযিল করা হয় মহামারীসহ বিভিন্ন আযাব গজব।

অতএব আসুন, নিজের পাপাচার থেকে তাওবা ইস্তেগফার,দোয়া কান্নাকাটির মাধ্যমে আমরা আল্লাহর কাছেই ফিরে আসি। আল্লাহকে যেভাবেই হোক সন্তুষ্ট করি। কারণ বান্দাহর প্রতি আল্লাহ তায়ালার রয়েছে সীমাহীন দয়া আর ভালবাসা। আমরা যদি আল্লাহতায়ালার সেই ভালবাসা অর্জন করতে পারি তাহলে করোনা ভাইরাস সহ সকল মহামারি থেকে আমরা মুক্তি পেয়ে যাবো ইনশাআল্লাহ।

লেখক: উস্তাদ, জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরি শিক্ষালয় কাজীপাড়া ব্রাহ্মণবাড়িয়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ