শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশব্যাপী যুব আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী যুব আন্দোলন-এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন চরমোনাই পীর।

আজ ২৮ জুলাই (বুধবার) বরিশালের চরমোনাইতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বৃক্ষরোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় যুব আন্দোলন কেন্দ্রীয় কর্ম পরিষদের ব্যবস্থাপনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এর পক্ষ থেকে চরমোনাই ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড শাখাকে কয়েক শত ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ মুহাম্মদ নুরুল করীম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, কেন্দ্রীয় যুবকল্যান ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ইউনুছ তালুকদার, বরিশাল মহানগর সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ