মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাঁঠালের বীজের নানান গুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাঁঠালের মতোই এর বীজের অনেক গুণ রয়েছে। এতে আছে প্রোটিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, জিংক, আয়রন ফসফরাস ও ফাইবার। নিয়মিত খেলে শরীরের হাজারটা অসুখ সারবে।

মানসিক চাপ কমায়: কাঁঠালের বীজে প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টসে ঠাসা। সেজন্যই এটি মেন্টার স্ট্রেস কমাতে বিশেষ কার্যকরী।

ত্বকের স্বাস্থ্যে: এটি ত্বকের নানা রোগও সারায়। ত্বকে ময়েশ্চারাইজারের মাত্রা বেশি রাখতে ও স্বাস্থ্যকর চুল পেতে নিয়মিত কাঁঠালের বীজ খাওয়া ভালো।

বলিরেখা দূর করে: ত্বকে বলিরেখা থেকে নিষ্কৃতি দিতে ম্যাজিকের মতো কাজ করে কাঁঠালের বীজ। একটি বীজ কোল্ড ক্রিমের সঙ্গে গ্রাইন্ড করে একটা পেস্ট তৈরি করুন। তারপর সেটি নিয়মিত ত্বরে অ্যাপ্লাই করুন। বলিরেখা দূর হবে। কাঁঠালের বীজ আপনার ত্বককে করে তুলবে সজীব ও তরতাজা।

দু-একটি বীজ সামান্য দুধ ও মধুতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে, সেটা দিয়ে একটি পেস্ট তৈরি করুন। সেই পেস্ট সারা মুখে লাগিয়ে শুকোতে দিন। তারপর উষ্ণ গরম পানিতে মুখটা ধুয়ে ফেলুন। দেখবেন, ত্বকের ঔজ্জ্ল্য বেড়ে দ্বিগুণ হয়ে যাবে।

অ্যানিমিয়ার শত্রু: প্রতিদিন মেনুতে কাঁঠালের বীজ রাখলে আপনার শরীরের আয়রনের মাত্রা বাড়বে। এই বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে। কাঁঠালের বীজ হিমোগ্লোবিনের একটি উপাদান। ফলে এটি খেলে অ্যানিমিয়া দূরে থাকবে।

স্বাস্থ্যকর চুল ও ভালো দৃষ্টিশক্তি: কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। চোখের স্বাস্থ্যের জন্য এই ভিটামিন অত্যন্ত প্রয়োজনীয়। এটি নাইট ব্লাইন্ডনেস কাটাতেও সাহায্য করে। শুখু চোখ নয়, চুলের স্বাস্থ্যও ভালো রাখে ভিটামিন এ।

হজমশক্তি বাড়ায়: বদহজম রোধে খুবই কার্যকরী কাঁঠালের বীজ। এটি রোদে শুকিয়ে গ্রাইন্ড করে পাউডারের মতো করে ফেলুন। বদহজমে সহজ হোমমেড রেমেডি হতে পারে এই পাউডার। এতকিছু না করে শুধু কাঁঠালের বীজ খেলে কমবে কনস্টিপেশনের সমস্যা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ