সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত আমরা কেন ভারতীয় আলেমমুখী? খতমে নবুওয়াত কনফারেন্স ৭ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না আফগান সরকার: জাবিউল্লাহ মুজাহিদ জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশেই কম নয়: রিজভী ১৫ আলেম ও ব্যবসায়ীর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান

করোনা পরীক্ষার লাইনেই ইমামের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষার লাইনে দাঁড়ানো অবস্থায়ই মৃত্যুবরণ করেছেন আখাউড়া পৌর এলাকার খড়মপুর গ্রামের মসজিদের ইমাম মাওলানা ইকবাল হোসেন।

আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বিএমএ ভবনের ফ্লু কর্নারের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জরুরি বিভাগের রেজিস্ট্রার থেকে জানা গেছে, মৃত ব্যক্তির নাম ইকবাল হোসেন। বয়স ৪৩ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে। মসজিদের ইমাম মাওলানা ইকবাল হোসেন দুই ছেলে ও এক মেয়ের জনক।

মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসা ইকবালের পরিবারের সদস্যরা জানান, গত এক সপ্তাহ ধরে জ্বর ও ঠাণ্ডাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ফলে করোনা পরীক্ষা করতে হাসপাতালের বিএমএ ভবনে আসেন তিনি। সেখানে ফরম পূরণ করে লাইনে দাঁড়িয়ে নমুনা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এমতাবস্থায় তিনি অচেতন হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক সোলায়মান মিয়া বলেন, ‘মৃত ব্যক্তি করোনাভাইরাস সাসপেক্টেড ছিলেন। জরুরি বিভাগে নিয়ে আসার আগেই তিনি মারা যান।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ