শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাইতির প্রেসিডেন্টকে হত্যার ঘটনায় তার নিরাপত্তা প্রধান গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: হাইতির নিহত প্রেসিডেন্ট জোভেনাল মইসির নিরাপত্তা প্রধানকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ৭ জুলাই প্রেসিডেন্টকে হত্যার ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হলো। খবর এএফপি’র।

মইসি তার বাসভবনে মধ্যরাতে সশস্ত্র কমান্ডোদের হামলায় নিহতের ষড়যন্ত্রে নিরাপত্তা প্রধান জিয়ান লগুয়েল সিভিল জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সিভিলকে রাজধানী পোর্ট-অ-পিন্সের কাছে দেলমাসের একটি কারাগারে বন্দি রাখা হয়েছে।

পুলিশের নারী মুখপাত্র ম্যারি মিশেল ভেরিয়ার এএফপি’কে বলেন, ‘প্রেসিডেন্ট জোভেনাল মইসির হত্যার বিষয়ে তদন্তের অংশ হিসেবে পুলিশ সোমবার জিয়ান লগুয়েল সিভিলকে গ্রেপ্তার করেছে এমন খবর আমি নিশ্চিত করছি।’

এছাড়া পুলিশ এ হত্যা ষড়যন্ত্রে জড়িত থাকার অংশ হিসেবে কলম্বিয়ার ২০ ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

মইসিকে হত্যার বিস্তারিত ঘটনাবলি এখনো অস্পষ্ট থাকলেও নতুন করে দায়িত্ব গ্রহণ করা প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি প্রেসিডেন্টের হত্যাকারীদের আইনের কাঠগড়ায় দাঁড় করানোর প্রতিশ্রুতি দেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ