শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শরীরে নানা রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ব্রকলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিভিন্ন গবেষণায় দেখা গেছে , কিছু কিছু উদ্ভিজ্জ খাবারে এমনই পুষ্টিগুণ থাকে যেগুলো শরীরে নানা রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এমনই একটি সবজি হচ্ছে ব্রকলি। এই সবজিটির আশ্চর্য কিছু গুণ রয়েছে।

পুষ্টিবিদদের মতে, একই খাবারে নানা রকমের ভিটামিন ও খনিজ পেতে হলে ব্রকলির মতো আর কিছুই হয় না। এক কাপ কাঁচা ব্রকলি কুচির মধ্যে ৩১ ক্যালোরি, দশমিক শূন্য ৩ গ্রাম ফ্যাট, ৩০ মিলিগ্রাম সোডিয়াম, ২ দশমিক ৪ গ্রাম ফাইবার, ১ দশমিক ৫ গ্রাম গ্লুকোজ, ২ দশমিক ৫ গ্রাম প্রোটিন থাকে। এ ছাড়াও থাকে এতে ভিটামিন এ, বি, সি, কে পাওয়া যায়। এই সবজিতে আরও পাওয়া যায় ম্যাঙ্গানিজ ও পটাসিয়াম। সব মিলিয়ে ব্রকলি হলো পুষ্টিগুণে পরিপূর্ণ একটি খাদ্য।

খাদ্যের এত রকম উপাদান এতে উপস্থিত থাকায় শরীরের নানা ধরনের উপকারও করে ব্রকলি। প্রথমত এর ফাইবার হজমশক্তি বাড়ায়। ফলে এই সবজি খেলে শরীর সতেজ থাকে। এতে আছে প্রদাহ কমানোর ক্ষমতাও। এর পাশাপাশি এতে উপস্থিত বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের প্রতিরোধশক্তি বাড়ায়।

এক গবেষণায় দেখা গেছে, ব্রকলিতে যে ফলিক এসিড পাওয়া যায় তা স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে বেশ উপকারী। ব্রকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে । এক কাপ পরিমাণে টুকরো করে কাটা ব্রকলিতে ৯২ মাইক্রোগ্রাম ভিটামিন কে থাকে , যা শরীরের শতভাগ ভিটামিন কে এর চাহিদা পূরণ করে। ভিটামিন কে হাড়ের সুরক্ষার জন্য অতি প্রয়োজনীয় একটি উপাদান। এ কারণে ব্রকলি হাড়ের সুরক্ষায় সহায়তা করে।

অনেকেই হয়তো জানেন না , মাত্র এক কাপ টুকরো করা ব্রকলিতে ৮১ মিলিগ্রাম পরিমাণে ভিটামিন সি থাকে। যা একদিনে শরীরে প্রয়োজনের তুলনায় অনেক বেশি। এছাড়া ব্রকলিতে প্রচুর পরিমানে ভিটামিন এ এবং ই থাকে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বয়সের ছাপ রোধ করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ