শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বছরের প্রথম ছয় মাসেই সাড়ে ৫ হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের প্রথম ছয় মাসে নানা অজুহাতে দখলদার ইসরায়েল নারী ও শিশুসহ সাড়ে পাঁচ হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। ফিলিস্তিনের কয়েকটি মানবাধিকার সংগঠন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।

আটককৃতদের মধ্যে ১০৭ নারী এবং ৮৫৪টি শিশু রয়েছে। ফিলিস্তিনের অধিকার সংস্থা- কমিশন অব ডিটেইনিস অ্যাফেয়ার্স, দ্যা প্যালেটিনিয়ান প্রিজনার সোসাইটি, দ্যা আদামির প্রিজনার সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন এবং  দ্যা ওয়াদি হিলওয়েহ ইনফরমেশন সেন্টার যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে।

এর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক ৩ হাজার ১০০ ফিলিস্তিনিকে আটক করে গত মে মাসে। এদের মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয় অবরুদ্ধ জেরুজালেম থেকে, ১ হাজার ৬৯৯ জনকে।

পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ইসরাইলের অবৈধ উচ্ছেদ অভিযানের প্রতিবাদ করায় গণহারে নিরপরাধ ফিলিস্তিনিদের গ্রেফতার করা হয়।

একদিকে তাদের ঘরবাড়ি দখল করা হয়, অন্যদিকে নির্বিচারে তাদের গ্রেফতার করা হয়।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে— ইসরাইলের বিভিন্ন কারাগারে গত ৩০ জুলাই পর্যন্ত ৪১ নারী ও ২২৫টি শিশুসহ ৪ হাজার ৮৫০ জন ফিলিস্তিনি আটক ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ