শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

করোনার টিকা দেওয়া হবে রোহিঙ্গাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গাদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, যেসব রোহিঙ্গাদের বয়স ৫৫ বছরের বেশি তাদের দিয়ে টিকাদান শুরু করা হবে।স্থানীয়দের যে টিকা দেওয়া হবে, তাদেরও সেই টিকা দেওয়া হবে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানান, কোনো জনগোষ্ঠীকে বাদ রেখে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই রোহিঙ্গাদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত যাদের বয়স ৫৫ বছর বা তার বেশি তাদের টিকা দেওয়া হবে। পরবর্তীতে বয়স কমিয়ে দেওয়া হবে।

তিনি জানান, রোহিঙ্গাদের টিকা দেওয়ার জন্য জাতিসংঘসহ বিভিন্ন দাতা গোষ্ঠীর সহায়তা চাওয়া হয়েছিল। তবে এখনো সাড়া না পাওয়ায় আমাদের নিজস্ব মজুদ থেকে টিকা দেওয়া হবে। স্থানীয়দের যে টিকা দেওয়া হবে, তাদেরও সেই টিকা দেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ