শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হামাসের সামরিক শিবিরে ইসরায়েলি হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী রোববার রাতে গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি সামরিক শিবিরে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

ইসরায়েলি বিমানবাহিনীর জঙ্গিবিমান হামাস সদস্যদের ব্যবহার করা কয়েকটি ভবন-সংবলিত একটি সামরিক ঘাঁটিতে ওই হামলা চালায় বলে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান।

ওই মুখপাত্র জানান, ঘাঁটির অবস্থান ছিল একটি স্কুলের কাছাকাছি বেসামরিক এলাকায়।

ওই মুখপাত্র আরো জানান, রোববার সকালে হামাসের আগুন সৃষ্টির বেলুন উড়ানোর প্রতিবাদে এই হামলা চালানো হয়। তিনি জানান, ওইসব বেলুনে এসকল রিজিওন্যাল কাউন্সিলে আগুন ধরে যায়।

এদিকে গাজার মাছ ধরার সীমা ১২ নটিক্যাল মাইল থেকে কমিয়ে ছয় নটিক্যাল মাইল করার কথাও ঘোষণা করে ইসরায়েল। মাত্র ১২ দিন আগে গাজার মাছ ধরার সীমা ৯ নটিক্যাল মাইল থেকে ‌১২ নটিক্যাল মাইল করা হয়েছিল।

সূত্র: জেরুসালেম পোস্ট

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ